ॐ****শ্রীশ্রীমোহনানন্দ অমৃত লীলা***ॐ

"এইমত অবতার 
আছে দুইবার ।
কীর্তন আনন্দরূপ 
হইবে আবার।।"
শ্রীচৈতন্য ভগবতে এই কথার উল্লেখ আছে।শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমুখে এই কথা বলেছেন।
🌿🌺 🌸🌿🌸🌺🌿🌸🌺🌿🌸🌺


আমরা অনেকেই সেই সময় এই পৃথিবীতে আসিনি ,কিন্তু সেই সময়  শ্রীশ্রীমোহনানন্দ ব্রহ্মচারী বঙ্গভূমি ভাসিয়েছেন নামগান 
হরি সংকীর্তনের বন্যায়-------
নবরূপে গৌরাঙ্গ রূপে হরি প্রেম মাতোয়ারা শ্রীশ্রীমোহনহরি 
ধরায় নেমে এসেছিলেন
বাংলার ইতিহাস সেই সাক্ষ্য বহন করে।
একি মধুর তান 
একি হরির নাম !!!!
ও তোর মাঠে ঘাটে , নদীর তটে
সে সুর ছোটে মাতিয়ে প্রাণ। 
পরবর্তীকালে তিনি ঘরে ঘরে নাম কীর্তন বিতরণ আজীবন করে গেছেন ,মহা পরিব্রাজক রূপে ,তার থেকে কোনদিনও বিরত হননি।
 নাম গান তাঁর নিত্য সাথী  ছিল।🙏🏽🌺🌸🌿
নাম ভজ নাম চিন্ত নাম কর সার
অনন্ত কৃষ্ণের নাম, মহিমা অপার।।
যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠ করি
নামের সহিত আছেন আপনি শ্রীহরি।।
শুন শুন ওরে ভাই নাম সংকীর্তন
যে নাম শ্রবণে হয় পাপ মোচন।।
এই মহামন্ত্র নাম এর কত গুণ।
শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী শ্রী মোহনানন্দ
এই নাম  প্রেম বিলিয়েছেন ঘরে ঘরে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে!
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে!!
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে!!
********************************

Comments

Popular posts from this blog

***"কাল রাতের সেই ছেলেটা--কে সে চিনতে পারলে নাতো ??!!"***

🌿🌺শ্রী মোহন আনন্দে আমার জীবন 🌺🌿