Posts

Showing posts from January, 2025

❤️যুগ যুগ ধরি আমি ভক্তের ভগবান ।❤️

Image
 ❤️যুগ যুগ ধরি আমি ভক্তের ভগবান ।❤️ 🌷⭐🌷⭐🌷⭐🌷⭐🌷⭐🌷⭐🌷  💗ভক্তের কাছে মোর      ❣️বাঁধা আছে এ পরান ❣️ সাঁইথিয়াতে সেবার লক্ষ্মী পূজা উপলক্ষে বিরাট উৎসব। প্রচুর ভক্ত জন সমাগম।  শ্রীমোহন ভগবান স্বর্ণ মুকুট সহ স্বর্ণ আভরণে সজ্জিত হয়ে পূজা আরতি সেরে বসেছেন।🍁🌱🌹🌸  এবার প্রণাম শুরু হবে। আমার পাশে একটি নয় দশ বছরের ছোট্ট মেয়ে বসেছিল। মেয়েটির হাতে একটি সুন্দর জরির মালা। আমি বসেই রইলাম ,আমার দর্শন করতেই ভালো লাগছিল।  ছোট মেয়েটি দেখলাম প্রণামের জন্য একটু উসখুস করে উঠে দাঁড়ালো আবার বসে পড়ল। তাকে বললাম-------  "তুমি প্রণাম করবে না। " মেয়েটি করুণ চোখে আমার দিকে চেয়ে বলল ------🪷🌿  🌿"এত সোনার গয়নার মাঝে এই জরির মালাটা কি আর পরানো যাবে? থাক আমি পরে প্রণাম করব।"🌿 এদিকে মেয়েটির মা লাইনে দাঁড়িয়ে তাকে ডাকছে। হঠাৎ দেখলাম মহারাজ হাত নেড়ে কি যেন নির্দেশ দিলেন।  ব্রহ্মচারী ভাইরা এগিয়ে এসে মাথার স্বর্ণ মুকুট থেকে সর্বাঙ্গের স্বর্ণ অলংকার একটি একটি করে খুলে নিতে শুরু করল। প্রণাম শুরু হল।  এইবার ছোট্ট মেয়েটি উজ্জ্বল চোখে ধীরে ধীরে ...

আহা এমনি মধু রাতে

Image
  আহা এমনি মধু রাতে  এমনি বারে বারে -------- এসো আমার আঙিনাতে  সেজে প্রেমের ফুলহারে🌸🌼🌺 প্রিয় এলে কি অন্তর মন্দির মাঝে?☘️ রঙিন কর পরান মম  রাঙ্গা প্রেমের ফাগে------- হৃদয় মন্দিরে মোর মোহন বিরাজে 💞☘️💞☘️💞☘️💞☘️💞☘️💞☘️

🌿🌺শ্রী মোহন আনন্দে আমার জীবন 🌺🌿

Image
  🌿🌺শ্রী মোহন আনন্দে আমার জীবন 🌺🌿 🌼🌹☘️💗🌼🌹☘️💗🌼🌹☘️💗🌼 কোথায় ঠিক মনে নেই ,যতোদূর মনে পড়ে কলকাতায় উড স্ট্রিট শ্যামলী মাসীর বাড়ি। মহারাজ বসে আছেন।..কি মনে হলো জানি না...পাশে গিয়ে প্রশ্ন করলাম---- ----".মহারাজ ,ভক্ত ডাকলে কি ভগবান আজও সাড়া দেন?দেখা দেন??" 🌼এক মূহুর্ত নীরব থেকে চোখের দিকে স্থির অন্তর্ভেদী দৃষ্টি রেখে  গভীর স্বরে উত্তর দিলেন --------- "ডাকার মতো ডাকলে নিশ্চয় -ই সাড়া দেন ,দেখা দেন..." এই নিশ্চয় -ই কথা বলার সময় তাঁর কন্ঠের অপূর্ব দৃঢ়তা ,বলিষ্ঠতা যেন মরমের মধ্যে গিয়ে ঘা দিল। 🌹🌼💗☘️🌹🌼💗☘️🌹🌼💗☘️🌹🌼 কিছুদিন পর মহারাজ সল্ট লেক এ অবস্থান করছেন।আমি আছি উল্টোডাঙ্গা বিধান নিবাস-এ স্বপ্না মাসীর বাড়ি। আমার মামাত বোন জোনা ও বাড়ীর সবাই দর্শন ,প্রণাম করতে গেলো। সন্ধ্যায় ওরা ফিরে এসে বলল---"খুব ভীড়। .তুমি তো গেলে না,আমাদের প্রণাম হয়ে গেছে।.মহারাজজী এবার ভক্তবাড়ীতে দর্শন দিতে যাবেন ।"  আমি বললাম, .."জানিস জোনা, .আমার মন বলছে আজকে মহারাজ এই বাড়ীতে visit এ আসবেন।" জোনা বেশ বিজ্ঞের মত মাথা নেড়ে বলল ----"নুপাদি কি যে তুমি বল জানি না...

ॐ*** শ্রীশ্রীমোহনানন্দ অমৃত লীলা***ॐ

Image
 ॐ*** শ্রীশ্রীমোহনানন্দ অমৃত লীলা***ॐ 🌼🌷"তুমি আমায় নিয়ে থাকো।"🌷🌼 ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ মোহন লীলার নাহি পারাপার ।কোন ফুলে গাঁথব তোমার মালা প্রভু? আমি মন,তুমি মনেরি মোহন ।সদা চঞ্চল এ মন ,তোমার দিব্য সঙ্গ না পেয়ে নানা দিকে ধায় ---- সেই যে অমরনাথের পথে একটি ছোট্ট মেয়ের নির্মল জিজ্ঞাসা কেমন করে সে তোমায় পাবে !! উত্তরে ভুবনমোহন হাসিতে মন ভোলানো সহজ উত্তর----- ------"আমাকে পেতে গেলে আমাকে নিয়েই থাকতে হবে, অন্য দিকে মন দিলে আমাকে পাওয়া যায় না ।" পরে মিষ্টি দুষ্টু হাসিতে ,মেয়েটিকে কাছে টেনে নিয়ে, স্নিগ্ধ মধুর কন্ঠে আর একটি কথা ----- -----"দেখো বাহিরের কোলাহলে আমাকে ভুলে যেও না ।"----- এই একই কথা তুমি বৃন্দাবনে বাঁশি বাজিয়ে বলেছ, -----কুরুক্ষেত্রে অর্জুন কে বলেছ,-------"মন্মনা ভব। আমাকেই তোমার মনের সবটুকু উজাড় করে দাও।" আজও ভক্তের প্রাণে প্রাণে, গানে গানে, কানে কানে একটি কথাই তুমি নিরন্তর বলে চলেছ ----- -----"তুমি আমাকেই তোমার মনকে দাও। তোমার সব ভার আমিই বহন করব,ডাকলেই ছুটে আসব।কথা দিলাম । তুমি আমায় নিয়ে থাকো।" ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ পোস্ট...

ॐ****শ্রীশ্রীমোহনানন্দ অমৃত লীলা***ॐ

Image
"এইমত অবতার  আছে দুইবার । কীর্তন আনন্দরূপ  হইবে আবার।।" শ্রীচৈতন্য ভগবতে এই কথার উল্লেখ আছে।শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমুখে এই কথা বলেছেন। 🌿🌺 🌸🌿🌸🌺🌿🌸🌺🌿🌸🌺 আমরা অনেকেই সেই সময় এই পৃথিবীতে আসিনি ,কিন্তু সেই সময়  শ্রীশ্রীমোহনানন্দ ব্রহ্মচারী বঙ্গভূমি ভাসিয়েছেন নামগান  হরি সংকীর্তনের বন্যায়------- নবরূপে গৌরাঙ্গ রূপে হরি প্রেম মাতোয়ারা শ্রীশ্রীমোহনহরি  ধরায় নেমে এসেছিলেন বাংলার ইতিহাস সেই সাক্ষ্য বহন করে। একি মধুর তান  একি হরির নাম !!!! ও তোর মাঠে ঘাটে , নদীর তটে সে সুর ছোটে মাতিয়ে প্রাণ।  পরবর্তীকালে তিনি ঘরে ঘরে নাম কীর্তন বিতরণ আজীবন করে গেছেন ,মহা পরিব্রাজক রূপে ,তার থেকে কোনদিনও বিরত হননি।  নাম গান তাঁর নিত্য সাথী  ছিল।🙏🏽🌺🌸🌿 নাম ভজ নাম চিন্ত নাম কর সার অনন্ত কৃষ্ণের নাম, মহিমা অপার।। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠ করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি।। শুন শুন ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ মোচন।। এই মহামন্ত্র নাম এর কত গুণ। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী শ্রী মোহনানন্দ এই নাম  প্রেম বিলিয়েছেন ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে...

ॐ****শ্রীশ্রীমোহনানন্দ অমৃত লীলা***ॐ

Image
 ॐ****শ্রীশ্রীমোহনানন্দ অমৃত লীলা***ॐ ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ স্থান :---ভূকৈলাস রাজবাড়ী । কলকাতা । সময়কাল:---৫০ এর দশকে । শ্রীশ্রীমহারাজ তখন হরি নামের প্লাবনে ভাসিয়ে চলেছেন । নব গৌরাঙ্গ এর আবির্ভাবে পুলকিত বাংলার হৃদয় ।❣️ 💗❣️💗 এক ভক্তিময়ী মা দর্শন করতে গেলেন। শ্রীশ্রীমহারাজ তখন কীর্তনে মগ্ন । দূরে দাঁড়িয়ে সেই মা কীর্তন শুনছেন । শ্রীশ্রীমহারাজ গাইছেন---- "গাও কৃষ্ণকথা, দূরে যাবে ব্যথা  কৃষ্ণনাম শুধু গাও না রে----" হরি নামে প্রেমে বিভোর শ্রীশ্রীমহারাজ এর শ্রীঅঙ্গে ভাবতরঙ্গে মহাভাবের খেলা !!!! ----  কীর্তনরত শ্রীশ্রীমহারাজ কে দর্শন করতে করতে,  সেই মা হঠাৎ ই ভুলূন্ঠিত হয়ে পড়লেন ! কিছু পরে সম্বিত ফিরে পেয়ে উঠে বসে সমবেত ভক্তজন কে  ধীরে ধীরে বললেন------"আমাকে আপনারা অনুগ্রহ করে বাড়ি পৌঁছে দিন ।" দুজন ভক্ত তাকে সঙ্গে করে বাড়ি পৌঁছে দিলেন । সেই মা বাড়ি ফিরে করযোড়ে তাদের বললেন,  🙏🏽🌸🪷🌿🌼🍀🌱☘️🍁 -------"আপনারা ধন্য, মহাধন্য । যাঁর চরণে আশ্রয় পেয়েছেন, তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মানব অবতার । আমি দেখলাম তাঁর শ্রীঅঙ্গ জুড়ে নানা আলোর জ্যোতির খেলা !! কত দেব দে...

***ॐশ্রীশ্রীমোহনানন্দ অমৃত লীলা ॐ***

Image
 ***ॐশ্রীশ্রীমোহনানন্দ অমৃত লীলা ॐ*** ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ বহুদিন আগের ঘটনা ।  এক অনুরাগী কৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণ দর্শন এর জন্য প্রায় পাগল হয়ে বার বার বৃন্দাবনে ছুটে যান। বাড়ির লোকেরা তাকে সামলাতে পারেন না। সংসার জীবন প্রায় অচল ।  এই সময় তার মা দিল্লিতে এক ভক্তগৃহে শ্রীশ্রীমহারাজ এর দর্শনে যান ও কীর্তন শেষে ছেলের কথা  একান্তে মহারাজ কে জানান। শ্রীশ্রীমহারাজ রাতের বেলা নিয়ে আসতে বলেন। সান্ধ্য ভ্রমণ সেরে শ্রীশ্রীমহারাজ ফিরে এলেন । মা তার কৃষ্ণ ভাবে বিভোর ছেলেকে নিয়ে নীচে অপেক্ষায় বসে আছেন।  শ্রীশ্রীমহারাজ একবার পলকের দৃষ্টিপাত করে দোতলার ঘরে গিয়ে দরজা বন্ধ করলেন। কিছু পরে গৃহস্বামীকে দিয়ে সেই পরম কৃষ্ণ ভক্ত ও তার মাকে ডেকে পাঠালেন । শ্রীশ্রীমহারাজ এর ঘর তাঁর দিব্য অন্গ সুগন্ধে সুরভিত! ছেলেটি ঘরে ঢুকে সম্বিতহীন বিহ্বল ভাবে , অপলক বিভোর দৃষ্টিতে শ্রীশ্রীমহারাজকে দর্শন করে স্থানুর  মত দাঁড়িয়ে রইল!!! শ্রীশ্রীমহারাজ স্মিত হেসে বললেন,---- " দাঁড়িয়ে কেন? এসো আমার কাছে এসো ।" ছেলেটি মন্ত্রমুগ্ধের মতো শ্রীশ্রীমহারাজ এর চরণতলে এসে বসল । মহারাজ  তার মাথায় হাত রে...

***"কী চিনতে পারলে না তো আমি কে?"!!***

Image
 ***"কী চিনতে পারলে না তো আমি কে?"!!***🌿 🌸    🌿 হরি অনন্ত ,হরিকথা অনন্ত। সেই অনন্ত আকাশের নীলে যে রামধনুর খেলা হয়,সেই লীলার আদি অন্ত কী !!!কখনো মনে হয় ,তিনি অনন্ত আকাশ ,কখনো মনে হয়,তিনি পারাবারহীন অকূল সমুদ্র। 🌿🌺🌸🍁🌿🌸🌺🍁🌿🍁🌺🌸 অনেকদিন আগে ,১৯৭০-৭১ সাল হবে,পুরীতে সিন্ধুনিবাসে ছাদে একাকী তিনি গভীর সাগর নীল দৃষ্টি মেলে দূরের সমুদ্রের দিকে চেয়েছিলেন।শ্রীঅঙ্গের বসন ,নীল উত্তরীয় উন্মত্ত বাতাসে উড়ছে------- দূরে দাঁড়িয়ে তাঁর সেই অপরূপ রূপ দর্শন করছি।...হঠাত আকাশের দিকে তর্জনী নিক্ষেপ করে বলে উঠলেন ,-------     🌿"ওই যে আকাশ দেখছো,আমি ঠিক ঐ আকাশের মতো,যতো কাছে,ততো দূরে "... তারপর আমার অবাক,বিস্ময় দৃষ্টি দেখে মধুর হেসে বললেন , --------"কী চিনতে পারলে না তো আমি কে?"!! 🌿নিজের শ্রীমুখে "গগনসদৃশ"শ্রীবিষ্ণু -র স্বরূপ সেদিন তিনি বলেছিলেন ,ছোট মেয়ে কিছুই বুঝি নি। পরে শ্রীবিষ্ণু -র স্তবে জেনেছি। নররূপে শ্রীভগবান -এর খেলাটাই এমন। 🌸🌺🌿 "আমার খেলা যখন ছিল তোমার সনে,তখন কে তুমি তা কে জানতো।"                   ...

***শ্রী শ্রীমোহনানন্দ অমৃত লীলা ***

Image
 ♡***শ্রী শ্রীমোহনানন্দ অমৃত লীলা *** ♡ ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷       আজ যে শ্রীমোহন লীলা বর্ণনা করব,সেই লীলার সঙ্গী  আমার দিদিমার বড়দাদা। আমরা তাকে বড়দা বলে ডাকতাম। নাম শ্রী কমল ব্যানার্জি  ।তিনি খুব একটা মহারাজের দর্শনে আসতেন না...এলেও দূর থেকে দর্শন করে চলে যেতেন। মহারাজের কথা কখনো মুখে  বলতেন না,গোপন করে রাখতেন  ।  বড়দার মুখে শোনা সেই অপূর্ব মোহন লীলা তারই ভাষায় লিখলাম।  ♤♤♤♤♡♤♤♤♤♤♡♤♤♤♤♤ "আমি তখন রাঁচী তে কর্মরত। এক বিদেশী মদের দোকানে কাজ করি..মহারাজ তখন রাঁচী তে অবস্থান করছেন।প্রতিদিন সন্ধ্যাবেলায় তিনি আমার দোকানের সামনে দিয়ে যান...আমি ছুটে দরজার কাছে যাই, প্রণাম জানাই ...তিনি মধুর হেসে হাতছানি দিয়ে ডাকেন.... আর আমি সব কাজ ফেলে মন্ত্র মুগ্ধের মতো তাঁকে অনুসরণ করি.....তিনি রাঁচী পরিভ্রমন করেন,ভক্ত সঙ্গে আনন্দ বিহার করেন।সেই আনন্দে আমিও তাঁর সাথী হই...................    এভাবে  মহারাজের মধুর সঙ্গে দিন খুব আনন্দে কাটছে।সন্ধ্যা হলেই তাঁর পথ চেয়ে থাকি।...তিনি মধুর হেসে হাতছানি দিয়ে ডাকেন...আমিও সব কাজ ফেলে চলে যাই........

***"কাল রাতের সেই ছেলেটা--কে সে চিনতে পারলে নাতো ??!!"***

Image
 ॐ***শ্রীশ্রীমোহনানন্দ অমৃত লীলা***ॐ ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ ***"কাল রাতের সেই ছেলেটা--কে সে চিনতে পারলে নাতো ??!!"***  🌺🌸🌿🌺🌸🌿🌺🌸🌿🌸🌺🌿 ***শ্রীমোহন আনন্দে আমার জীবন***   তখন চৈত্র মাসের শেষ ,সাল মনে নেই।বোলপুর স্টেশন এ দাঁড়িয়ে অপেক্ষা করছি। All India Tour সেরে মহারাজ বোলপুর আসছেন।আমার দিদিমা ঐ tour এ গেছেন।তিনিও মহারাজের সাথেই ফিরছেন।দিদিমাকে শান্তিনিকেতন থেকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যেতে আমি আর মাসী দুজনেই এসেছি। ট্রেন বেশ লেট ছিল।তখন সন্ধ্যা হয়ে গেছে।ট্রেন -এ মহারাজের বগি আসতেই ,আমি আর মাসী তাড়াহুড়ো করে ,উঠে পড়লাম।দিদিমার মালপত্র ও একটা বড় বালতি এসব নিয়ে আমাদের নামতে হবে। মহারাজের দর্শন ,প্রনাম হলো।তিনি প্লেনের ticket সংক্রান্ত কিছু কাজের কথা মাসীকে বলতে লাগলেন ,আমিও পাশে দাঁড়িয়ে ----কথা বলতে বলতেই স্থির অন্তর্ভেদী দৃষ্টি মেলে এক একবার আমার দিকে দেখছেন,ও চোখ নামিয়ে নিচ্ছেন। কথা শেষ হলো। হঠাত ট্রেন -এর বগিটা নড়ে উঠলো। তার মানে এবার shunting-এ যাবে,platform থেকে কত দূরে বগি লাগাবে ,কে জানে !কিছুদূর গিয়ে একটু থামতেই মাসী আমার হাতে দিদিমার ব্যাগ আর বড় বালত...