❤️যুগ যুগ ধরি আমি ভক্তের ভগবান ।❤️
❤️যুগ যুগ ধরি আমি ভক্তের ভগবান ।❤️ 🌷⭐🌷⭐🌷⭐🌷⭐🌷⭐🌷⭐🌷 💗ভক্তের কাছে মোর ❣️বাঁধা আছে এ পরান ❣️ সাঁইথিয়াতে সেবার লক্ষ্মী পূজা উপলক্ষে বিরাট উৎসব। প্রচুর ভক্ত জন সমাগম। শ্রীমোহন ভগবান স্বর্ণ মুকুট সহ স্বর্ণ আভরণে সজ্জিত হয়ে পূজা আরতি সেরে বসেছেন।🍁🌱🌹🌸 এবার প্রণাম শুরু হবে। আমার পাশে একটি নয় দশ বছরের ছোট্ট মেয়ে বসেছিল। মেয়েটির হাতে একটি সুন্দর জরির মালা। আমি বসেই রইলাম ,আমার দর্শন করতেই ভালো লাগছিল। ছোট মেয়েটি দেখলাম প্রণামের জন্য একটু উসখুস করে উঠে দাঁড়ালো আবার বসে পড়ল। তাকে বললাম------- "তুমি প্রণাম করবে না। " মেয়েটি করুণ চোখে আমার দিকে চেয়ে বলল ------🪷🌿 🌿"এত সোনার গয়নার মাঝে এই জরির মালাটা কি আর পরানো যাবে? থাক আমি পরে প্রণাম করব।"🌿 এদিকে মেয়েটির মা লাইনে দাঁড়িয়ে তাকে ডাকছে। হঠাৎ দেখলাম মহারাজ হাত নেড়ে কি যেন নির্দেশ দিলেন। ব্রহ্মচারী ভাইরা এগিয়ে এসে মাথার স্বর্ণ মুকুট থেকে সর্বাঙ্গের স্বর্ণ অলংকার একটি একটি করে খুলে নিতে শুরু করল। প্রণাম শুরু হল। এইবার ছোট্ট মেয়েটি উজ্জ্বল চোখে ধীরে ধীরে ...