ॐ****শ্রীশ্রীমোহনানন্দ অমৃত লীলা***ॐ

 ॐ****শ্রীশ্রীমোহনানন্দ অমৃত লীলা***ॐ

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷



স্থান :---ভূকৈলাস রাজবাড়ী । কলকাতা ।

সময়কাল:---৫০ এর দশকে ।

শ্রীশ্রীমহারাজ তখন হরি নামের প্লাবনে ভাসিয়ে চলেছেন ।

নব গৌরাঙ্গ এর আবির্ভাবে পুলকিত বাংলার হৃদয় ।❣️ 💗❣️💗

এক ভক্তিময়ী মা দর্শন করতে গেলেন। শ্রীশ্রীমহারাজ তখন কীর্তনে মগ্ন । দূরে দাঁড়িয়ে সেই মা কীর্তন শুনছেন ।

শ্রীশ্রীমহারাজ গাইছেন----

"গাও কৃষ্ণকথা, দূরে যাবে ব্যথা 

কৃষ্ণনাম শুধু গাও না রে----"

হরি নামে প্রেমে বিভোর শ্রীশ্রীমহারাজ এর শ্রীঅঙ্গে ভাবতরঙ্গে মহাভাবের খেলা !!!! ---- 

কীর্তনরত শ্রীশ্রীমহারাজ কে দর্শন করতে করতে, 

সেই মা হঠাৎ ই ভুলূন্ঠিত হয়ে পড়লেন ! কিছু পরে সম্বিত ফিরে পেয়ে উঠে বসে সমবেত ভক্তজন কে 

ধীরে ধীরে বললেন------"আমাকে আপনারা অনুগ্রহ করে বাড়ি পৌঁছে দিন ।"

দুজন ভক্ত তাকে সঙ্গে করে বাড়ি পৌঁছে দিলেন । সেই মা বাড়ি ফিরে করযোড়ে তাদের বললেন, 

🙏🏽🌸🪷🌿🌼🍀🌱☘️🍁

-------"আপনারা ধন্য, মহাধন্য । যাঁর চরণে আশ্রয় পেয়েছেন, তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মানব অবতার । আমি দেখলাম তাঁর শ্রীঅঙ্গ জুড়ে নানা আলোর জ্যোতির খেলা !! কত দেব দেবী সেই আলোকে 

করযোড়ে তাঁকেই বন্দনা করছেন !! 

 🙏🏽🌼🪷🌿🙏🏽🪷🌿🌼🙏🏽🪷🌿

তিনি কখনো নারায়ণ, কখনও শ্রীকৃষ্ণ, কখনো শ্রীগৌরাঙ্গ রূপে আমার 

চোখের সামনে ভেসে উঠলেন, দিব্য আলোর জ্যোতির মধ্যে !! তখনই আমার সর্ব চেতনা যেন পলকের মধ্যে সেই জ্যোতির  আলোকে হারিয়ে গেল !!!

🌿🪷☘️🌸🙏🏽🌼🍁🌱

আমি লোকমুখে শুনে, কিছুটা কৌতূহলী হয়েই শ্রীশ্রীমোহনানন্দ মহারাজকে দেখতে গিয়েছিলাম । 

আজ আমার জন্ম জন্মান্তরের পুণ্য ফলে সাক্ষাৎ শ্রীভগবানের দর্শন পেলাম ।"

🌼☘️🌷🌱🍁🌼🍀🌱🍁🌱🌼

======================

পোস্ট লিখেছেন: নূপুর গুপ্ত ।

🌼🍀🌸🌺🌼🍀🌸🌺🌼🍀🌸🌺🌼

Comments

Popular posts from this blog

***"কাল রাতের সেই ছেলেটা--কে সে চিনতে পারলে নাতো ??!!"***

ॐ****শ্রীশ্রীমোহনানন্দ অমৃত লীলা***ॐ

🌿🌺শ্রী মোহন আনন্দে আমার জীবন 🌺🌿