ॐ*** শ্রীশ্রীমোহনানন্দ অমৃত লীলা***ॐ
ॐ*** শ্রীশ্রীমোহনানন্দ অমৃত লীলা***ॐ
🌼🌷"তুমি আমায় নিয়ে থাকো।"🌷🌼
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
মোহন লীলার নাহি পারাপার ।কোন ফুলে গাঁথব তোমার মালা প্রভু?
আমি মন,তুমি মনেরি মোহন ।সদা চঞ্চল এ মন ,তোমার দিব্য সঙ্গ না পেয়ে নানা দিকে ধায় ----
সেই যে অমরনাথের পথে একটি ছোট্ট মেয়ের নির্মল জিজ্ঞাসা কেমন করে সে তোমায় পাবে !!
উত্তরে ভুবনমোহন হাসিতে মন ভোলানো সহজ উত্তর-----
------"আমাকে পেতে গেলে আমাকে নিয়েই থাকতে হবে, অন্য দিকে মন দিলে আমাকে পাওয়া যায় না ।"
পরে মিষ্টি দুষ্টু হাসিতে ,মেয়েটিকে কাছে টেনে নিয়ে, স্নিগ্ধ মধুর কন্ঠে আর একটি কথা -----
-----"দেখো বাহিরের কোলাহলে আমাকে ভুলে যেও না ।"-----
এই একই কথা তুমি বৃন্দাবনে বাঁশি বাজিয়ে বলেছ, -----কুরুক্ষেত্রে অর্জুন কে বলেছ,-------"মন্মনা ভব। আমাকেই তোমার মনের সবটুকু উজাড় করে দাও।"
আজও ভক্তের প্রাণে প্রাণে, গানে গানে, কানে কানে একটি কথাই তুমি নিরন্তর বলে চলেছ -----
-----"তুমি আমাকেই তোমার মনকে দাও। তোমার সব ভার আমিই বহন করব,ডাকলেই ছুটে আসব।কথা দিলাম । তুমি আমায় নিয়ে থাকো।"
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
পোস্ট লিখেছেন: নূপুর গুপ্ত ।
🍀🌺🍀🌺🌼🌷🍀🌺🍀🌺🌼🌷🍀🌺

Comments
Post a Comment