***শ্রী শ্রীমোহনানন্দ অমৃত লীলা ***

 ♡***শ্রী শ্রীমোহনানন্দ অমৃত লীলা *** ♡


÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

      আজ যে শ্রীমোহন লীলা বর্ণনা করব,সেই লীলার সঙ্গী  আমার দিদিমার বড়দাদা। আমরা তাকে বড়দা বলে ডাকতাম। নাম শ্রী কমল ব্যানার্জি  ।তিনি খুব একটা মহারাজের দর্শনে আসতেন না...এলেও দূর থেকে দর্শন করে চলে যেতেন। মহারাজের কথা কখনো মুখে  বলতেন না,গোপন করে রাখতেন  ।  বড়দার মুখে শোনা সেই অপূর্ব মোহন লীলা তারই ভাষায় লিখলাম। 

♤♤♤♤♡♤♤♤♤♤♡♤♤♤♤♤

"আমি তখন রাঁচী তে কর্মরত। এক বিদেশী মদের দোকানে কাজ করি..মহারাজ তখন রাঁচী তে অবস্থান করছেন।প্রতিদিন সন্ধ্যাবেলায় তিনি আমার দোকানের সামনে দিয়ে যান...আমি ছুটে দরজার কাছে যাই, প্রণাম জানাই ...তিনি মধুর হেসে হাতছানি দিয়ে ডাকেন.... আর আমি সব কাজ ফেলে মন্ত্র মুগ্ধের মতো তাঁকে অনুসরণ করি.....তিনি রাঁচী পরিভ্রমন করেন,ভক্ত সঙ্গে আনন্দ বিহার করেন।সেই আনন্দে আমিও তাঁর সাথী হই...................   

এভাবে  মহারাজের মধুর সঙ্গে দিন খুব আনন্দে কাটছে।সন্ধ্যা হলেই তাঁর পথ চেয়ে থাকি।...তিনি মধুর হেসে হাতছানি দিয়ে ডাকেন...আমিও সব কাজ ফেলে চলে যাই....... 

৩/৪ দিন পর দোকানের মালিক খুবই রাগত ভাবে জানালেন..এভাবে  কাজে ফাঁকি দিয়ে বেড়াতে গেলে,কাজ আর থাকবে না.মন খুব খারাপ হয়ে গেল। .....

সন্ধ্যা হলো,....মহারাজের গাড়ী আসছে দেখেই ছুটে গেলাম.... আবার পাগলের মতো তার গাড়িকে অনুসরণ করলাম।

পরের দিন মনে ভাবলাম ,এভাবে চললে ,চাকরীটা যাবে। ....কী করি...মহারাজের অদম্য ভুবন ভোলানো মোহিনী আকর্ষণ !!.....কী ভাবে ঠেকাই......মনে ঠিক করলাম..আজ আমি অশুচি বস্ত্র পড়ে দোকানে যাব...তাহলে আর মহারাজ ডাকলেও,অশুচি বস্ত্র পড়ে তাঁকে অনুসরণ করতে পারব না..মনে বাধা আসবে।.....বিকেল গড়িয়ে সন্ধ্যে হলো...মহারাজের জন্য মনটা আকুল হতে শুরু করলো। ...মহারাজের গাড়ী আসছে দেখেই মুখ ঘুরিয়ে বসে রইলাম ....মহারাজ চলে গেলেন.....বুকের ভিতরটা যেন তোলপাড় হতে লাগলো,একছুটে বাইরে গিয়ে সামনে দেখি এক সাইকেলরিকশা ,বললাম---- -------"জলদি সে উস গাড়ি  কা পিছা করো"~~!!

কিছু দূর গিয়েই এক ভক্ত গৃহের সামনে  মহারাজের গাড়ী দাঁড়ালো। মহারাজ গাড়ি থেকে নেমে দোতলায় উঠে গেলেন।আমার কী হলো জানি না  বাড়ীর আঙ্গিনায় দাঁড়িয়ে আঝোর ধারে কাঁদতে লাগলাম । উপর থেকে বাড়ীর এক ভদ্রলোক নেমে এসে বললেন  ------

~"আপনার নাম কি কমল ব্যানার্জি? আপনাকে মহারাজ ডাকছেন "~

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

দোতলায় গিয়ে মহারাজের ঘরে দেখি তিনি সে ঘরে একা ,আমায় মধুর  হেসে কাছে ডেকে নিলেন ~~বাড়ীর লোকদের নির্দেশ দিলেন.~~"দরজা বন্ধ করে দাও,যেন কেউ না এ সময় ঘরে আসে,"~          ♡♡♡তারপর আমায় নিজের পাশে বসিয়ে নিজের গলার সুগন্ধী ফুলের মালা আমার গলায় পরিয়ে দিলেন,আমার দুটি কাঁধে নিজের দুটি হাত রেখে বললেন,~~~~

"শোনো কমল ,~~

        বহিরঙ্গ সনে করি নাম সংকীর্তন ।

        অন্তরঙ্গ সনে করি রসআস্বাদন।।"

         ☆☆☆☆☆☆☆☆☆☆☆☆

 এরপর তিনি গাড় আলিঙ্গনে আমায়  নিজের বুকের কাছে টেনে নিলেন।

***********************************

 বড়দা তার জীবদ্দশায়,তার জীবনের  এই দুর্লভ  মোহন লীলা সবার কাছে গোপন করে, নিজের মনের মনিকোঠায় সযতনে  রেখেছেন  ........    

আজ তিনি অনন্ত মোহন লীলায় নিত্য মোহন  আনন্দে রয়েছেন,আজ সবার সাথে এই  দুর্লভ মোহন লীলার অমৃত ভাগ করে নিলাম।          

 ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡

পোস্ট লিখেছেন: নূপুর গুপ্ত । 

🌼🌺🌸☘🌸🌺🌼☘🌸🌺🌼☘🌸

Comments

Popular posts from this blog

***"কাল রাতের সেই ছেলেটা--কে সে চিনতে পারলে নাতো ??!!"***

ॐ****শ্রীশ্রীমোহনানন্দ অমৃত লীলা***ॐ

🌿🌺শ্রী মোহন আনন্দে আমার জীবন 🌺🌿